কাস্পিয়ান সাগ
শতাব্দীর পর শতাব্দী ধরে শিল্প ও সংস্কৃতির একটি স্তম্ভ হিসেবে কাজ করেছে কাস্পিয়ান সাগর। নামের সঙ্গে “সাগর” থাকলেও এটি আসলে একটি হ্রদ। তাও আবার যেনতেন হ্রদ নয়, এটি বিশ্বের সর্ববৃহৎ হ্রদ। ৩ লাখ ৭১ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত কাস্পিয়ান সাগর ইউরোপ ও এশিয়ার মধ্যে সীমা হিসেবে কাজ করছে। পাশাপাশি জলবায়ু পরিস্থিতি ও আশপাশের এলাকার বাস্তুতন্ত্রের ওপর এটি প্রভাব ফেলে। কাস্পিয়ান সাগরে মিঠা ও লবণাক্ত—দুই রকমের পানি আছে। রাশিয়া, কাজাখস্তান, তুর্কমিনিস্তান, ইরান ও আজারবাইজান—এই পাঁচ দেশকে স্পর্শ করেছে বিশালাকার হ্রদটি। আঞ্চলিক ভূরাজনীতির ক্ষেত্রে হ্রদটি গুরুত্বপূর্ণ।
—
সুপিরিয়র হ্রদউত্তর আমেরিকার গ্রেট লেকসের মধ্যে সবচেয়ে বড় হ্রদ হলো সুপিরিয়র। এটি ৮২,১০৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। হ্রদের দক্ষিণে যুক্তরাষ্ট্র, উত্তরে কানাডা অবস্থিত। হ্রদের গভীরতাও উল্লেখযোগ্য—এর গড় গভীরতা ১৫২ মিটার (৫০০ ফুট) এবং সর্বোচ্চ গভীরতা ৪০৬ মিটার (১,৩৩২ ফুট)। ডুলুথ, থান্ডার বে সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের অবস্থান এই হ্রদের তীরে। সেন্ট লরেন্স সমুদ্রপথের মাধ্যমে হ্রদটি আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত হওয়ায় এটি জাহাজ চলাচলেরও গুরুত্বপূর্ণ পথ।
—
ভিক্টোরিয়া হ্রদপূর্ব আফ্রিকায় অবস্থিত মিঠা পানির এই হ্রদটির এলাকা ৬৯,৪৮৪ বর্গকিলোমিটার। এটি উগান্ডা, কেনিয়া ও তানজানিয়ার মধ্যে পড়েছে। আঞ্চলিক জলবিজ্ঞানের ক্ষেত্রে হ্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটি নীল নদের একটি বড় উৎস। হ্রদের বিশাল এলাকা পরিবহন খাতের জন্যও গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে বাণিজ্য ও চলাচলের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ জলপথ। হ্রদটি আয়তনে বড় হলেও খুব গভীর নয়, গড় গভীরতা মাত্র ৪০ মিটার (১৩০ ফুট)।
—
হুরন হ্রদহুরন হ্রদ উত্তর আমেরিকার গ্রেট লেকসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এটি ৫৯,৫৯০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত। হ্রদটি বাণিজ্যিকভাবে মাছ শিকারের একটি কেন্দ্র। সেখানে ৩০,০০০ দ্বীপ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ম্যানিটুলিন দ্বীপ। টার্নিপ রকের মতো আকর্ষণীয় ভূতাত্ত্বিক গঠন হ্রদটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে।
—
মিশিগান হ্রদমিশিগান হ্রদ বিশ্বের বড় হ্রদগুলোর তালিকায় অপরিহার্য। এটি ৫৭,৭৫৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। হ্রদটি গভীর এবং উত্তর আমেরিকার পাঁচটি গ্রেট লেকের একটি। হ্রদটির পুরোভাগই যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং মিশিগান, ইন্ডিয়ানা, ইলিনয় ও উইসকনসিন অঙ্গরাজ্যে বিস্তৃত। হ্রদের তীরে শিকাগো ও মিলওয়াকির মতো গুরুত্বপূর্ণ বন্দরের অবস্থান। এর কারণে হ্রদটি জাহাজ চলাচল ও ভ্রমণের জন্যও গুরুত্বপূর্ণ।
—
টাঙ্গানিকা হ্রদএটি বিশ্বের দীর্ঘতম মিঠা পানির হ্রদ। হ্রদটি বুরুন্ডি, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, তানজানিয়া ও জাম্বিয়ার মধ্যে অবস্থিত। হ্রদটি ৩২,৯০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গভীর হ্রদ, গভীরতা ১,৪৭০ মিটার (৪,৮২২ ফুট)। মিঠা পানির এই হ্রদটি আনুমানিক ৯০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ বছরের পুরনো।
—
বৈকাল হ্রদরাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই হ্রদটি বিশ্বের গভীরতম মিঠা পানির হ্রদ। ৩১,৭২২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হ্রদটির সর্বোচ্চ গভীরতা ১,৬৪২ মিটার (৫,৩৮৭ ফুট)। বৈকাল হ্রদ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র; এখানে ১,৭০০ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ আছে। ঐতিহাসিকভাবে বুরিয়াটদের মতো স্থানীয় জনগোষ্ঠীর কাছে হ্রদটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। এটি প্রায় আড়াই কোটি বছরের পুরনো এবং বিশ্বের প্রাচীন হ্রদগুলোর একটি।
—
গ্রেট বিয়ার হ্রদকানাডার নর্থওয়েস্ট টেরিটরিজে অবস্থিত এই হ্রদ ৩১,৩২৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে এটি বিশ্বের অষ্টম বৃহত্তম হ্রদ। হ্রদটি গভীর—সর্বোচ্চ গভীরতা ৪৪৬ মিটার (১,৪৬৩ ফুট)। জনবসতি থেকে দূরে হওয়ায় মানুষের প্রভাব কম। পানি এতটাই স্বচ্ছ যে সূর্যের আলো গভীর পর্যন্ত পৌঁছায়। শীতকালে বরফে আবৃত হয়, বরফের পুরুত্ব ২ মিটার পর্যন্ত হতে পারে।
—
মালাবি হ্রদআফ্রিকান গ্রেট লেকসের অন্তর্গত এই হ্রদটি প্রায় ২৯,৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আফ্রিকান রিফট সিস্টেমের অন্য হ্রদের তুলনায় এখানে বেশি পানি আছে। হ্রদটি ১০–২০ লাখ বছরের পুরোনো এবং অনেক গভীর—সর্বোচ্চ গভীরতা ৭০৬ মিটার (২,৩১৬ ফুট)। তীরে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাস রয়েছে, এবং মাছ শিকারের ওপর ভিত্তি করে স্থানীয় অর্থনীতি গড়ে উঠেছে।
—
গ্রেট স্লেভ হ্রদগ্রেট স্লেভ হ্রদের নামকরণ ইতিহাসটি দুঃখজনক; এটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দক্ষিণাঞ্চলীয় তীরে বসবাসকারী ক্রীতদাসদের নিয়ে করা হয়। হ্রদটি কানাডার নর্থওয়েস্ট টেরিটরিজে অবস্থিত এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম হ্রদ। এটি উত্তর আমেরিকার গভীরতম হ্রদ, সর্বোচ্চ গভীরতা ৬১৪ মিটার (২,০০০ ফুট)। হ্রদটি ২৮,৫৬৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। ম্যাকেঞ্জি নদীর প্রবাহে হ্রদটির গুরুত্ব রয়েছে। মাছ শিকারের জন্য এটি একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। তীরে ছোট ছোট বসতি রয়েছে, এবং বসতিবাসীরা মিঠাপানির জন্য হ্রদের ওপর নির্ভরশীল। তীব্র ঠান্ডার কারণে হ্রদটি বছরের প্রায় আট মাস আংশিকভাবে হিমায়িত থাকে।