একসময় বিদেশি ফল হিসেবে পরিচিত ড্রাগন ফল এখন বাংলাদেশের অনেক অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। সহজলভ্য হয়ে ওঠায় ক্রেতাদের আগ্রহও বেড়েছে এই অনন্য স্বাদের ফলটির প্রতি। শুধু স্বাদই নয়, ড্রাগন ফল ভরপুর পুষ্টিগুণে। তাই এটি নিয়মিত খেলে শরীর ও সৌন্দর্য দুটোই ভালো থাকে।
ড্রাগন ফলে কী আছে?
ড্রাগন ফল হলো ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। এতে আছে—
ফলে এটি রোগ প্রতিরোধ, হজমশক্তি উন্নয়ন ও ত্বক-চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ড্রাগন ফল কেন খাবেন – ৮টি বৈজ্ঞানিক কারণ
১. রক্তের চর্বি কমায় ও হজমে সহায়ক
ড্রাগন ফলে প্রচুর আঁশ (ডায়েটারি ফাইবার) আছে, যা শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এর ফলে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। পাশাপাশি ফাইবার হজমশক্তি উন্নত করে, পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্যও এই ফল উপকারী কারণ এটি ব্লাড সুগার ধীরে বাড়ায়।
২. ক্যানসার প্রতিরোধে সহায়ক
ড্রাগন ফলে থাকা লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ফ্রি-র্যাডিক্যাল কমিয়ে দেয়। এই ফ্রি-র্যাডিক্যাল কোষকে ক্ষতিগ্রস্ত করে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। নিয়মিত ড্রাগন ফল খেলে কোষের সুরক্ষা হয় এবং ক্যানসার প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
৩. দৃষ্টিশক্তি ভালো রাখে
ড্রাগন ফলে রয়েছে প্রচুর বিটা-ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন-এ তে পরিণত হয়। ভিটামিন-এ চোখের রেটিনা সুস্থ রাখে, রাতকানা প্রতিরোধ করে এবং সামগ্রিক দৃষ্টিশক্তি উন্নত করে।
৪. প্রোটিনে সমৃদ্ধ
শরীরের টিস্যু গঠন, হরমোন উৎপাদন, এনজাইম তৈরি এবং বিপাকীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে প্রোটিন অপরিহার্য। ড্রাগন ফলে থাকা প্রোটিন এই সব কাজে সহায়তা করে। ফলে শরীর থাকে চনমনে ও শক্তিশালী।
৫. হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে
ড্রাগন ফলে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস, যা হাড়কে মজবুত রাখে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। নারীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বয়স বাড়ার সঙ্গে হাড় ক্ষয় ও অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি থাকে।
৬. রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের যত্নে উপকারী
ড্রাগন ফলে প্রচুর ভিটামিন সি আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ঠান্ডা-কাশি থেকে শুরু করে নানা সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এছাড়া ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়, বলিরেখা কমায়, ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে। চুলের গোড়া মজবুত করতেও ভূমিকা রাখে।
৭. রক্তস্বল্পতা প্রতিরোধ করে
ড্রাগন ফলে রয়েছে প্রচুর আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। বিশেষ করে কিশোরী মেয়ে, অন্তঃসত্ত্বা নারী ও প্রসূতিদের জন্য এই ফল অত্যন্ত প্রয়োজনীয়। এটি রক্তস্বল্পতা দূর করে শরীরকে শক্তিশালী রাখে।
৮. ওজন কমাতে সহায়ক
ড্রাগন ফলে পানি ও ফাইবার বেশি থাকায় পেট ভরা রাখে কিন্তু ক্যালরি কম দেয়। ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। এতে থাকা প্রোটিনও শরীরকে সক্রিয় রাখে। নিয়মিত ড্রাগন ফল খেলে ওজন কমাতে সহায়তা করে।