সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও আধুনিক সরিষাবাড়ীর রূপকার ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছবিঃ সরিষাবাড়ী উপজেলা ছাত্রদল
সকালে সরিষাবাড়ীতে একটি শোক র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সরিষাবাড়ী ডিগ্রি কলেজ, সরিষাবাড়ী মহিলা কলেজ, ডোয়াইল কলেজ, পিংনা কলেজ, কামরাবাদ কলেজ, আওনা কলেজ, বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরিষাবাড়ীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের ইউনিটসমূহ ব্যাপকভাবে উপস্থিত থেকে শোক র্যালি ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি শুধু জাতীয় রাজনীতিতেই নয়, সরিষাবাড়ীর উন্নয়নেও অগ্রণী ভূমিকা রেখেছেন। তার হাতে সরিষাবাড়ীতে শিল্পকারখানা, সড়ক-সেতু নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ বহু উন্নয়নমূলক কাজ হয়েছে।
এসময় সরিষাবাড়ী উপজেলার বারুহাস, কামরাবাদ, পিংনা, মহাদান, পাড়ারচর, অলি নগর, আওনা, চান্দাইকোনা, ডোয়াইল, কুতুবপুর, ভাটারা, ঝালুডাঙ্গা, খাসিলাবর, ফুলপুর ইউনিয়ন ও সরিষাবাড়ী পৌরসভা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উপচেপড়া।
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে সরিষাবাড়ীতে সর্বস্তরের মানুষের শোক র্যালি ও দোয়া মাহফিল

ছবিঃ পিংনা ইউনিয়ন বিএনপি – যুবদল – ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ছবিঃ পিংনা ইউনিয়ন যুবদলের একাংশ
ছবিঃ আরমনগর কামিল মাদ্রাসা ছাত্রদল
ছবিঃ আরামনগর কামিল মাদ্রাসা ছাত্রদল
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও দলের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
—