• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আওনা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ জামালপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্রভাণ্ডারসহ এক ব্যক্তি গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সীমাহীন লোভই সর্বনাশের মূল — ডাঃ পিনাকী ভট্টাচার্য কাকরাইল সংঘর্ষ : রাজনৈতিক দ্বন্দ্বের নতুন অগ্নিস্ফুলিঙ্গগুরুতর আহত নুরুল হক নুর পরীমনির নতুন প্রেমের গুঞ্জন: প্রেমিক কে? ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বাংলাদেশ চীনের কাছ থেকে ১২টি জে-১০সি যুদ্ধবিমান কিনতে আগ্রহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ শরীয়তপুরে সাড়ে ২৬ হাজার নলকূপে আর্সেনিকের ভয়াবহ মাত্রা

মির্জা ফখরুল: পিআর নয়, দেশে শুধু নির্বাচন চাই!

নিজস্ব প্রতিবেদক - ঢাকা প্রতিনিধি
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের অধিকার পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ এ পদ্ধতিতে অভ্যস্ত নয়। তাই বিএনপি পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে নয়। তিনি আরও বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, আর সংকট নিরসনের একমাত্র সমাধান হলো নির্বাচন।”

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, “সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক—এটাই প্রত্যাশা।”


এই বিভাগের আরোও