• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আওনা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ জামালপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্রভাণ্ডারসহ এক ব্যক্তি গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সীমাহীন লোভই সর্বনাশের মূল — ডাঃ পিনাকী ভট্টাচার্য কাকরাইল সংঘর্ষ : রাজনৈতিক দ্বন্দ্বের নতুন অগ্নিস্ফুলিঙ্গগুরুতর আহত নুরুল হক নুর পরীমনির নতুন প্রেমের গুঞ্জন: প্রেমিক কে? ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বাংলাদেশ চীনের কাছ থেকে ১২টি জে-১০সি যুদ্ধবিমান কিনতে আগ্রহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ শরীয়তপুরে সাড়ে ২৬ হাজার নলকূপে আর্সেনিকের ভয়াবহ মাত্রা

থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ মির্জা ফখরুল, ইউনাইটেড হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

দেশে ফিরেই অসুস্থ বোধ, রাতেই হাসপাতালে ভর্তি বিএনপির মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ বোধ করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল মঙ্গলবার রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হন।

তিনি থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরেন। দেশে ফিরে তিনি প্রথমে গুলশানে চেয়ারপারসনের অফিসে বৈঠক করেন, যা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলেছে। বৈঠকের পর বাসায় ফেরার পর অসুস্থতা বোধ করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তাঁকে হাসপাতালে নিয়ে যান।

মির্জা ফখরুল বর্তমানে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে ভর্তি আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন।

 


এই বিভাগের আরোও