• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আওনা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ জামালপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্রভাণ্ডারসহ এক ব্যক্তি গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সীমাহীন লোভই সর্বনাশের মূল — ডাঃ পিনাকী ভট্টাচার্য কাকরাইল সংঘর্ষ : রাজনৈতিক দ্বন্দ্বের নতুন অগ্নিস্ফুলিঙ্গগুরুতর আহত নুরুল হক নুর পরীমনির নতুন প্রেমের গুঞ্জন: প্রেমিক কে? ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বাংলাদেশ চীনের কাছ থেকে ১২টি জে-১০সি যুদ্ধবিমান কিনতে আগ্রহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ শরীয়তপুরে সাড়ে ২৬ হাজার নলকূপে আর্সেনিকের ভয়াবহ মাত্রা

জামালপুরে বিএনপি মিছিলে বিস্ফোরণ, শুভ পাঠান গ্রেফতার — অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য

জামালপুর প্রতিনিধি
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

জামালপুর জেলার দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয়েছে পুলিশকে। পুলিশ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম শুভ পাঠানকে ককটেলসহ গ্রেফতার করেছে।

ছবিঃ শুভ পাঠানকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ 

 

গ্রেফতারের পর এম শুভ পাঠানের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ এবং তাকে রাজনীতিক উদ্দেশ্যে বলির পাঁঠা বানানো হয়েছে। তিনি বলেছেন, “শুভ পাঠান শুধু সত্য কথা মুখের উপর বলেন, আর যাদের তা সহ্য হয় না, তারাই আজ তাকে অপমানিত করছেন। আজকের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার অংশ”।

ছবিঃ রহিমা আক্তারের ফেসবুক থেকে নেওয়া

 

তিনি আরও উল্লেখ করেছেন, “আমার স্বামীকে প্রোগ্রামে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। তার ওপর মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি বিশ্বাস করি সত্য একদিন প্রকাশ পাবে এবং যারা তার সঙ্গে হাসি-তামাশা করছেন, তাদেরও ফল ভোগ করতে হবে। আমি বিচার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।”

অপর দিকে জামালপুর জেলা জেডসিএফের সদস্য সচিব মোঃ রিপন হোসাইন হৃদয় তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, “আমার ভাইকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। পুরো বাসা সার্চ করেও কিছু পাওয়া যায়নি। অবিলম্বে শুভ পাঠানকে মুক্তি দিতে হবে। এটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”

ছবিঃ হৃদয় হোসেন ফেসবুক থেকে নেওয়া

পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনার পর জেলা রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ সমাবেশের সময় সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন এখনো তদন্তে নামেনি এবং বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে।

 


এই বিভাগের আরোও