• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আওনা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ জামালপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্রভাণ্ডারসহ এক ব্যক্তি গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সীমাহীন লোভই সর্বনাশের মূল — ডাঃ পিনাকী ভট্টাচার্য কাকরাইল সংঘর্ষ : রাজনৈতিক দ্বন্দ্বের নতুন অগ্নিস্ফুলিঙ্গগুরুতর আহত নুরুল হক নুর পরীমনির নতুন প্রেমের গুঞ্জন: প্রেমিক কে? ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বাংলাদেশ চীনের কাছ থেকে ১২টি জে-১০সি যুদ্ধবিমান কিনতে আগ্রহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ শরীয়তপুরে সাড়ে ২৬ হাজার নলকূপে আর্সেনিকের ভয়াবহ মাত্রা

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরীমনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার দুপুরে তাঁর ঘনিষ্ঠজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পরীমনির ছেলে রাজ্যও জ্বরে আক্রান্ত হয়ে মায়ের সঙ্গে হাসপাতালে ভর্তি আছেন।

ছবিঃ পরিমনির ফেসবুক পেইজ থেকে

চিকিৎসকের বরাতে জানা যায়, পরীমনিকে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্ত রাখতে নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে শ্বাসকষ্ট কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরীমনির তীব্র জ্বর ও শরীরব্যথা রয়েছে। চিকিৎসকেরা তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ছবিঃ পরিমনির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

 

এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসে পরীমনি হাসপাতালের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, বিস্তারিত পরে জানাবেন।

অন্যদিকে, পরীমনি শিগগিরই ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। সামছুল হুদা পরিচালিত রাজনৈতিক থ্রিলারধর্মী এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। ছবিতে পরীমনির চরিত্রের নাম ‘ডানা’, যেখানে নাচ, প্রেম ও অ্যাকশনের নানা রূপে তাঁকে দেখা যাবে। এর আগে তিনি ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে তাঁর সহশিল্পী সাইমন সাদিক।

ছবিঃ পরিমনির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

 

ভক্ত-অনুরাগীরা এখন একটাই প্রত্যাশা করছেন—চলচ্চিত্রের প্রিয় এই নায়িকা দ্রুত সুস্থ হয়ে আবারও শুটিং ফ্লোরে ফিরবেন।


এই বিভাগের আরোও